শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

নীল সমুদ্রে যাত্রা শুরু করছে বিএসসির জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’

নিজস্ব প্রতিবেদক | ২৭ অক্টোবর ২০২৫

নিজস্ব অর্থায়নে কেনা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ সোমবার (২৭ অক্টোবর) চীনের জিংজিয়াং আন্তর্জাতিক বার্থ থেকে নীল সমুদ্রে পণ্য পরিবহনের প্রথম বাণিজ্যিক যাত্রায় পাড়ি দিচ্ছে।

‘এমভি বাংলার প্রগতি’ হলো বিএসসির নিজস্ব অর্থায়নে কেনা দুটি অত্যাধুনিক বাল্ক ক্যারিয়ারের প্রথমটি। এর আগে গত ২৩ অক্টোবর চীনের জিনজিয়াং নানইয়াং শিপইয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে জাহাজটি বিএসসির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএসসির বহরে যুক্ত হয় জাহাজটি।

৬৩ হাজার ৫০০ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার এই জাহাজটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৮.৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার। চীনে নির্মিত জাহাজটির নাম পরিবর্তন করে ‘এক্সসিএল জেমিনি’ থেকে ‘এমভি বাংলার প্রগতি’ করা হয়েছে। বর্তমানে চীনের বন্দরে অবস্থানরত জাহাজটিতে ইতোমধ্যে পতপত করে উড়ছে বাংলাদেশের লাল-সবুজের পতাকা। জাহাজের গায়ে খোদাই করা হয়েছে ‘চট্টগ্রাম’ নামও।

জাহাজটির রয়েছে উন্নত কারিগরি বৈশিষ্ট্য। যার মধ্যে কন্ট্রা রোটেটিং প্রপেলার যা জ্বালানি খরচ কমায় ও অপারেশনাল দক্ষতা বাড়ায়। এরোডাইনামিক ব্রিজ ডিজাইন যা বাতাসের বাধা কমিয়ে গতি ও জ্বালানি সাশ্রয় করে। আধুনিক হাল ফর্ম ও নো বুলবুস বো যা গতি বৃদ্ধি ও জ্বালানি সাশ্রয় করে। এছাড়াও সিলেক্টিভ ক্যাটালিটিক রিডাকশন সিস্টেম নাইট্রোজেন অক্সাইড নির্গমন নিয়ন্ত্রণ করে পরিবেশ রক্ষা করে। গ্রিন শিপ কনসেপ্ট জাহাজগুলোকে পরিবেশবান্ধব করে তুলেছে। তাছাড়াও আইএমও টিয়ার-III সার্টিফাইড ইঞ্জিন যা আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ড পূরণ করে।

জাহাজটিতে ব্যবহৃত হয়েছে ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি। প্রধান ইঞ্জিন জার্মান লাইসেন্সে তৈরি ম্যান-বি&ডব্লিউ, পাম্প স্পেনের, এবং কম্প্রেসার নরওয়ের তৈরি।

বর্তমানে বিএসসির বহরে রয়েছে মোট পাঁচটি জাহাজ— তিনটি অয়েল ট্যাংকার ও দুটি বাল্ক ক্যারিয়ার। নতুন এই জাহাজ যুক্ত হওয়ার পর বিএসসির সামুদ্রিক পরিবহন সক্ষমতা আরও বৃদ্ধি পেতে যাচ্ছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, “এমভি বাংলার প্রগতি জাহাজের সকল আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হয়েছে। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় সোমবার সকাল ১০টায় এটি চীনের জিংজিয়াং আন্তর্জাতিক বার্থ থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাচ্ছে। নিঃসন্দেহে এটি বিএসসির সাড়ে পাঁচ দশকের যাত্রাপথে এক গৌরবময় মাইলফলক।”

তিনি বিএসসির এ অর্জনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএসসির কেনা অপর জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা’ আগামী ডিসেম্বরে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী