শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

বিএসসির বহরে যুক্ত হলো ‘বাংলার নবযাত্রা’

নিজস্ব প্রতিবেদক | ২৭ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে নতুন জাহাজ যুক্ত হয়েছে। জাহাজটির নাম এমভি বাংলার নবযাত্রা। এর আগের নাম ছিল এক্সসিএল লায়ন (XCL LION)।

বিএসসি সূত্র জানায়, সোমবার (২৭ জানুয়ারি) জাহাজটির অফিসিয়াল ডেলিভারি গ্রহণ সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনের স্থানীয় সময় সকাল ৮টা ১৯ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ১৯ মিনিটে) জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি-এর আইনজীবী প্রতিষ্ঠান স্টিফেনসন হারউড এলএলপি–এর কার্যালয়ে আনুষ্ঠানিক ক্লোজিং কার্যক্রমের মাধ্যমে জাহাজটির মালিকানা হস্তান্তর করা হয়।

ক্লোজিং কার্যক্রমে বিএসসির পক্ষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার, মহাব্যবস্থাপক (বীমা ও দাবি) মো. আহসান-উল- করিম এবং মহাব্যবস্থাপক (হিসাব) মো. আজমগীর সরাসরি উপস্থিত ছিলেন। একই সময় চীনে অবস্থানরত বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (প্রশাসন), মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত), জাহাজের মাস্টার, চিফ ইঞ্জিনিয়ারসহ অন্যান্য নাবিক নানইয়াং শিপইয়ার্ড থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন। এ ছাড়া চট্টগ্রামে অবস্থিত বিএসসির প্রধান কার্যালয় থেকে নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ইঞ্জি. মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে কর্মকর্তা–কর্মচারীরা অনলাইনে ক্লোজিং কার্যক্রমে অংশ নেন।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, চুক্তির শর্ত অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি চীনের জিংজিয়াং নানইয়াং শিপবিল্ডিং কোম্পানি লিমিটেডে জাহাজটির ফিজিক্যাল ডেলিভারি সম্পন্ন হবে। এরপর জাহাজটি সরাসরি বাণিজ্যিক পণ্য পরিবহন কার্যক্রমে যুক্ত হবে।

চুক্তি অনুযায়ী প্রতিটি জাহাজের মূল্য ৩৮ দশমিক ৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার এবং দুটি জাহাজের মোট মূল্য ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার, যা দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ৮০ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার–এর তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কম।

তিনি জানান, জাহাজগুলো নকশা ও প্রযুক্তিগত দিক থেকে আধুনিক, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ড অনুসরণ করে নির্মিত এসব জাহাজে উচ্চমানের ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি ও উপাদান সংযোজন করা হয়েছে বলেও জানান বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক।

উল্লেখ্য, এ প্রকল্পের প্রথম জাহাজ এমভি বাংলার প্রগতি (পূর্ব নাম: এক্সসিএল জেমিনি) গত বছরের অক্টোবর মাসে একই শিপইয়ার্ড থেকে ডেলিভারি গ্রহণ করা হয়। বর্তমানে জাহাজটি বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী