মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

কোম্পানির রিটার্ন জমার সময় এক মাস বাড়াল এনবিআর

স্টেট ট্রিবিউন | ১৫ মার্চ ২০২৬

কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিগুলো এখন ১৫ এপ্রিল পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবে।

রবিবার (১৫ মার্চ) এনবিআরের এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগে নির্ধারিত ১৫ মার্চের পরিবর্তে কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এনবিআরের করনীতি উইংয়ের দ্বিতীয় সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩–এর ধারা ৩৩৪–এর দফা (খ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে ২০২৫–২০২৬ করবর্ষের জন্য কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে।

সম্প্রতি কোম্পানির রিটার্ন জমার সময় বাড়ানোর দাবিতে এনবিআরে চিঠি দেয় ঢাকা কর আইনজীবী সমিতি ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতিসহ ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন।

এর আগে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময়ও বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করেছিল এনবিআর।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ