মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী। এই প্রেক্ষাপট মোকাবিলায় তিনি দেশবাসীকে ধৈর্য, সংযম ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

রবিবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বৈশ্বিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে, যা সরাসরি আমদানিনির্ভর বাংলাদেশের ওপর প্রভাব ফেলছে। তিনি বলেন, 'যুদ্ধ পরিস্থিতির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই, তবে এর প্রভাব মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।'

মন্ত্রী জানান, জ্বালানি তেলের বিকল্প উৎস খোঁজা এবং সরবরাহ স্বাভাবিক রাখাই এখন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ। এ অবস্থায় জনগণের সহযোগিতা ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

তবে বিদ্যমান চাপের মধ্যেও সরকার জ্বালানি সরবরাহ সচল রাখতে সক্ষম হয়েছে দাবি করে আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেন, 'ঈদযাত্রায় কোথাও কোনো জ্বালানি সংকট হয়নি এবং দেশের পরিবহন ব্যবস্থাও পুরোপুরি স্বাভাবিক রয়েছে।'

অর্থনীতির জন্য ইতিবাচক খবরের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, 'রমজান ও ঈদকে কেন্দ্র করে তৈরি পোশাক খাতের শ্রমিকদের আগাম বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। এর ফলে এ খাতে কোনো বড় ধরনের শ্রম অসন্তোষ দেখা দেয়নি।'

সরকারের চলমান সামাজিক সুরক্ষা কর্মসূচির বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, 'নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড, কৃষিঋণ মওকুফ এবং ধর্মীয় ব্যক্তিদের ভাতা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।'

মতবিনিময়ের এক পর্যায়ে, বৈশ্বিক এই সংকট মোকাবিলায় সবাইকে ধৈর্য, সংযম ও পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অর্থমন্ত্রী।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক