শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

এক মাসের ব্যবধানে তৃতীয়বার বাড়ল জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক | ০৭ এপ্রিল ২০২৬

বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক মাসের ব্যবধানে এই নিয়ে তিনবার জেট ফুয়েলের দাম বাড়ানো হলো।

বিইআরসি'র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন এই দর ঘোষণা করা হয়েছে যা আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

সর্বশেষ সমন্বয় অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ২০২.২৯ টাকা থেকে বাড়িয়ে ২২৭.০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। শতাংশের হিসেবে এই বৃদ্ধির হার ১২.২৬ শতাংশ।

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও ভ্যাটমুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১.৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১.৪৮০৬ ডলার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ মার্চ এক লাফে অভ্যন্তরীণ রুটে প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে প্রায় ৭৯ শতাংশ দাম বাড়িয়েছিল বিইআরসি। তারও আগে গত ৮ মার্চ অভ্যন্তরীণ রুটে এই জ্বালানির দাম লিটারপ্রতি ৯৫.১২ টাকা থেকে বাড়িয়ে ১১২.৪১ টাকা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক রুটের দাম ০.৬২ ডলার থেকে বাড়িয়ে ০.৭৩৮৪ ডলার করা হয়।

সংশ্লিষ্টদের মতে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিতিশীলতার কারণে গত কয়েক সপ্তাহ ধরে দেশের বাজারেও নিয়মিতভাবে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী