শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো আরও দুই জাহাজ

নিজস্ব প্রতিবেদক | ১৫ এপ্রিল ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার সন্ধ্যায় জাহাজ দুটি বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছায়।

বন্দর কর্মকর্তারা ও শিপিং এজেন্টরা জানান, জাহাজ দুটির একটি আংশিক খালাস শেষে বুধবার সকালে পতেঙ্গার ডলফিন জেটির দিকে রওনা হয়েছে। অন্য জাহাজটি বৃহস্পতিবার জেটিতে ভিড়ার কথা রয়েছে।

ইন্দোনেশিয়ার পতাকাবাহী ট্যাংকার 'লুসিয়া সোলিস' প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল নিয়ে বিকেল ৫টার দিকে বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছায়। অপরদিকে ডেনমার্কের পতাকাবাহী 'টর্ম দামিনি' রাত ৮টার দিকে প্রায় ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল নিয়ে বন্দরে আসে। দুটি জাহাজই স্থানীয়ভাবে প্রাইড শিপিংয়ের প্রতিনিধিত্বে রয়েছে।

প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, "লুসিয়া সোলিস ডলফিন জেটির দিকে যাচ্ছে এবং দুপুর সাড়ে ১২টার মধ্যে জেটিতে ভিড়বে বলে আশা করা হচ্ছে।"

তিনি আরও জানান, "টর্ম দামিনি থেকে লাইটারিং কার্যক্রম চলছে, জাহাজটি আগামীকাল জেটিতে ভিড়তে পারে।"

প্রতিটি জাহাজ থেকে তেল খালাসে প্রায় দুই দিন সময় লাগবে বলেও জানান তিনি।

এর আগে একই দিনে সিঙ্গাপুর থেকে ১২ হাজার টন জেট ফুয়েল নিয়ে 'এমটি গ্রেট প্রিন্সেস' নামে আরেকটি জাহাজ বন্দরে পৌঁছায়।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী