শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৭০৯ কন্টেইনার হ্যান্ডলিং

নিজস্ব প্রতিবেদক | ০১ মে ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৭০৯ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করে নতুন মাইলফলক স্থাপন করেছে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)-এর দক্ষ ব্যবস্থাপনায় এই অর্জন সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (১ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এই কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়, যা এনসিটির ইতিহাসে সর্বোচ্চ। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু সংখ্যার দিক থেকে নয়, টার্মিনাল পরিচালনায় সক্ষমতারও বড় প্রমাণ।

সংশ্লিষ্টরা জানান, সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর থেকেই এনসিটির ব্যবস্থাপনায় গতি ও শৃঙ্খলা এসেছে। আধুনিক অপারেশনাল কৌশল, নিবিড় তদারকি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা ধারাবাহিকভাবে বেড়েছে।

তবে এখনও টার্মিনালে বেশ কয়েকটি রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন, ফর্কলিফটার, কন্টেইনার হ্যান্ডলার, মোবাইল ক্রেন এবং বহু ট্রেইলার অকার্যকর অবস্থায় রয়েছে। এসব যন্ত্রপাতি দ্রুত সংস্কার বা প্রতিস্থাপন করা গেলে এনসিটির সামগ্রিক কার্যক্ষমতা আরও বাড়বে বলে জানান এনসিটি সংশ্লিষ্টরা।

এই রেকর্ডকে বাংলাদেশ নৌবাহিনী ও সিডিডিএলের পেশাদারিত্ব, দক্ষতা এবং অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। কার্যকর নেতৃত্ব ও নিরবচ্ছিন্ন কর্মপ্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের সেবাদানে আরও এগিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সাফল্য দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে ত্বরান্বিত করবে এবং জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী