শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

১০ কোটি ডলারের বাজেট সহায়তা দেবে দ. কোরিয়া

নিজস্ব প্রতিবেদক | ২৪ জুন ২০২৪

আসন্ন ২০২-২৫ অর্থবছরে বাংলাদেশকে ১০ কোটি ডলারের বাজেট সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া। 

সোমবার (২৪ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে ঋণচুক্তি সই হয়েছে।

সেকেন্ড স্ট্রেংদেনিং সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-১) নামের একটি কর্মসূচির আওতায় এ ঋণ দেওয়া হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ- ইআরডি জানায়, ঋণচুক্তি অনুযায়ী পরিশোধকাল ২৫ বছর, এবং বার্ষিক সুদের হার হবে ১ শতাংশ, আর গ্রেস পিরিয়ড পাওয়া যাবে ৭ বছর।

চুক্তিটিতে বাংলাদেশের পক্ষে সই করেন ইআরডির উইং চিফ এবং অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে এর নির্বাহী পরিচালক হয়াং কিয়ুন। 

এর আগে চলতি অর্থবছরের ডিসেম্বর মাসে ৯ কোটি ডলারের বাজেট সহায়তা দেয় দ. কোরিয়া।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী