শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক | ০৯ ডিসেম্বর ২০২৪

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা, যা আগে ছিল ১৬৭ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৭ টাকা, যা আগে ছিল ১৪৯ টাকা।

সোমবার (৯ ডিসেম্বর) ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এই দাম ঘোষণা করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেছেন, 'আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ২০ শতাংশ বেড়েছে। এর ফলে স্থানীয় ছোট ছোট ব্যবসায়ীরা মজুদদারি করেছে।'

তিনি আরও বলেন, 'অনেকে ধারণা করেছিলেন সামনে দাম বাড়বে, সেই পরিপ্রেক্ষিতে এই মজুদদারি হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবধর্মী বিশ্লেষণ করে নতুন এই দাম নির্ধারণ করা হলো।'

বাণিজ্য উপদেষ্টা বলেন, 'বাজারে ভোজ্য তেলের সরবরাহের ঘাটতি আছে। নতুন দাম আজকে থেকেই কার্যকর হবে।'

এরপরে আর সরবরাহ ঘাটতি থাকবে না বলে মনে করেন তিনি।

আলুর দাম প্রসঙ্গে তিনি বলেন, 'আলুর সমস্যা দেখতে পাচ্ছি। আলুতে চূড়ান্ত অস্বস্তি বিরাজ করছে। নতুন আলু বাজারে আসতে চার সপ্তাহ সময় লাগবে। সরকারের পক্ষ থেকে আলুর বাজারে স্থিতিশীলতা আনতে একটা পদক্ষেপ ছিল আমদানি সহজীকরণ, সেটা করা হয়েছে। এরচেয়ে ভালো আর কোনো সুযোগ ছিল না। ভারত থেকে সামান্য আমদানি হয়েছে।'

এছাড়া চাল, ডিম, চিনি, পোল্ট্রি মুরগীর বাজার স্বাভাবিক বলে উপদেষ্টা মনে করেন।

শেখ বশিরউদ্দীন বলেন, 'তেলের দাম বাড়ার কারণে খরচ ৪০ থেকে ৫০ টাকা বাড়বে। তবে অন্যান্য পণ্যে দাম যতটা কমেছে তাতে এই বাড়তি খরচ পরিবারের প্রতি বিশেষ কোনো চাপ সৃষ্টি করবে না।'

ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠনের সভাপতি মোস্তফা হায়দার বলেন, 'আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের প্রতি টনের দাম বর্তমানে ১২০০ ডলার। গত কয়েকদিন ধরে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে একটি বিশেষ ফর্মুলা অনুসরণ করা হয়েছে। এই ফর্মুলার মধ্যে আমদানি পর্যায়ের কর, এল সি ভ্যালু, বটলিং খরচ, প্রক্রিয়াজাত খরচ এগুলো যুক্ত।'

তিনি বলেন, 'সার্বিকভাবেই হিসাব করে প্রতি টন ১১০০ ডলার ধরে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতিমাসে একবার এই ফর্মুলা অনুযায়ী দাম নির্ধারণ করার প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা।'

বাণিজ্য মন্ত্রণালয় তাতে সম্মতি হয়েছে বলে জানিয়েছেন মোস্তফা হায়দার।

তিনি বলেন, 'বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে প্রতি মাসে একবার করে দাম নির্ধারণ করা হবে।'

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী