মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

বেড়েছে পেঁয়াজ রসুন আদার দাম, উল্টে গেছে আলুর দাম

নিজস্ব প্রতিবেদক | ০৩ জানুয়ারী ২০২৫

সপ্তাহের মধ্যে বাজারে বেড়েছে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম। চট্টগ্রাম নগরের পাহাড়তলী রেলওয়ে বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের ব্যবধানে পেয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ১৭ টাকা। আর একই সময়ের ব্যবধানে মানভেদে রসুনের দাম বেড়েছে সর্বোচ্চ ৩০ টাকা। দাম বেড়েছে আলু–আদারও। গত সপ্তাহে যে পেয়াজ বিক্রি হয়েছে ৪৮  থেকে ৫০ টাকা কেজি সেই পেয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৩ থেকে ৬৫ টাকা। আর রসুন বিক্রি হচ্ছে ২১০ টাকা প্রতি কেজি। গত সপ্তাহে রসুনের দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা কেজি। আদা বিক্রি হচ্ছে মানভেদে ১১০ থেকে ১৩০ টাকা কেজি দরে। যা গতসপ্তাহে ছিলো ১০০ টাকা কেজি।

তাছাড়া উল্টে গেছে আলুর দাম। কয়েকদিন আগেও যেই নতুন আলুর দাম পুরনো আলুর চেয়ে অন্তত ২০ টাকা বেশি ছিল। এখন সেই নতুন আলুর চেয়ে পুরান আলুর দামই বেশি। নতুন আলু মান ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৩ টাকায়। আর পুরনো আলু বিক্রি হচ্ছে ৪৬ টাকা কেজি।

আলুর দাম উল্টো পথে হাটার বিষয়ে জানতে চাইলে বিক্রেতারা জানান, হোটেল-রেস্টুরেন্টগুলো নতুন আলু নিতে চায় না। এখন তো বাজারে সব নতুন আলু। পুরোনো আলু কম। পুরোনো আলুর চাহিদা আছে তবে মাল কম আছে মার্কেটে। অনেকেরই পুরোনো আলু লাগে তাই দাম নতুন আলুর চেয়ে বেশি। আর বাজারে নতুন আলুর যোগান বেশি হওয়ায় দামও কম।

পেয়াজ রসুনের দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বাড়তি দামে আড়ত থেকে কিনতে হচ্ছে তাদের। আড়তদাররা ভালো জানবেন কেন দাম বেড়েছে। 

পাহাড়তলী বাজারের বেশ কয়েকজন আড়তদার বলছেন, পেঁয়াজের সরবরাহে টান পড়েছে। পেঁয়াজের আমদানি কমে গেছে। তাই তিন-চার দিনের মধ্যেই দাম বেড়েছে। অন্যান্য পণ্যও কম আছে বাজারে। তবে আমাদের দেশি পেঁয়াজ বাজারে চলে আসলে দাম কমে যাবে।

পাহাড়তলী বাজার থেকে এক কেজি পেঁয়াজ কেনেন সাইফুল আলম। তিনি সিভয়েস২৪কে ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার অফিস থেকে ফেরার পথে এক কেজি পেঁয়াজ কিনেছিলাম ৪৮ টাকায়। আজ ৬৩ টাকায় কিনেছি। একসপ্তাহে কেজিতে ১৫ টাকা বেড়েছে দাম। হুট করে দাম বেড়ে যাওয়ার কারণ তো বুঝলাম না।

পাহাড়তলী বাজারের আড়তদার মো. ফারুক সওদাগর বলেন, বাজারে পেয়াজের সংকট আছে, সরবরাহ কম। একই কথা বলেন আরেক আড়তদার মোহাম্মদ আবু তাহেরও।

এদিকে আগের দামেই বিক্রি হচ্ছে মাছ। বাজার ঘুরে দেখা গেছে তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, পাঙাস ১৫০ থেকে ১৬০ টাকা, রুই বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০, কাতাল ২৬০ থেকে ৩২০, চাষের শিং ৫০০ থেকে ৫৫০, চাষের কৈ ১৮০ থেকে ২২০। এছাড়া পোয়া ৩০০ থেকে ৩৫০, পাবদা ৩৫০ থেকে ৪৫০, চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৯৫০ টাকায়। 

এদিকে সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কাঁচামরিচ ও অন্যান্য শাকসবজির দাম কমই আছে। চাল বিক্রি হচ্ছে বাড়তি দামেই।

গতসপ্তাহের মতো বাজারে ফার্মের মুরগির বাদামি ডিমের দাম প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। পাইকারি দোকানে ১২৫ টাকায়ও ডিম পাওয়া যাচ্ছে।

আগের সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি আরও ১৫ টাকা বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৯৫ টাকা। যা বর্তমানে বিক্রি হচ্ছে ২১০ টাকা কেজি দরে। আর সোনালি মুরগি ৩৪০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি ৫৮০ টাকা প্রতি কেজি। আর রাজহাঁস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। দেশি হাস বিক্রি হচ্ছে ৮০০ টাকা প্রতি পিস।

অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। গরু ৭৩০-৯৫০ এবং খাসি ১০৫০-১১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সবজির বাজারে লাউ প্রতি পিস ৩০ টাকা। মূলা ১০ টাকা কেজি। ফুলকপি প্রতি কেজি ২০ টাকা। বাঁধাকপি ২৫, মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা। শিম ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো ৫০ থেকে ৬০ টাকা, পেপে ৫০ টাকা। বেগুন ৫০ থেকে ৬০ টাকা। আর করলা ৮০ টাকা কেজি। কাঁচামরিচ ৪০ টাকা ও ধনেপাতা ৬০ টাকা প্রতি কেজি।

বর্তমানে প্রতিকেজি মশুর ডাল (মোটা) ১০৫ থেকে ১১০ টাকা, মশুর (মাঝারি) ১৩৫-১৪০ টাকা এবং মশুর (ছোট) ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। মুগ ডাল (মানভেদে) ১৫০ থেকে ১৮০ টাকা এবং ছোলা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩৫ টাকায়।

খোলা চিনি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এবং প্রতিকেজি প্যাকেট চিনি ১২৫ টাকা। লাল চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।

চালের দাম বেড়ে খোলা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে, কাটারি ৮২ টাকা, জিরাশাইল ৭৬ থেকে ৭৮ টাকা, নাজিরশাইল ৮৫ থেকে ৮৬ টাকা, মিনিকেট আতপ ৬৮ টাকা, মিনিকেট সেদ্ধ ৬২ থেকে ৬৬ টাকা, স্বর্ণা ৫৮ থেকে ৬০ টাকায়।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক