শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

ডলারের দাম বেড়ে ১২২

নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারী ২০২৫

রেমিট্যান্স দেশে আনতে বিদেশি বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে কেনা ডলারের দাম এতদিন ছিল ১২০ টাকা। সেখান থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২২ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত রোববার (১২ জানুয়ারি) থেকে কার্যকর করা হয়েছে। আর নতুন রেট বাংলাদেশ ব্যাংকের ওয়েবে প্রকাশ করা হয়েছে। অথচ গত জানুয়ারিতে ডলারের রেট ছিল ১১০ টাকা। সেই হিসাবে মাত্র ৮ মাসে ডলারের দাম বেড়েছে ১২ টাকা।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর দেশে সরকারি-বেসরকারি ব্যাংকের ট্রেজারিপ্রধানদের সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ডলারের দাম নির্ধারণ করা হয় ১২০ টাকা। আর গত ৮ মে ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারে দাম এক দিনে ৭ টাকা বৃদ্ধি করে ১১৭ টাকা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, আমদানিনির্ভর দেশ হওয়ায় ডলারের দাম বাড়ায় আমদানি খরচ বেড়ে গেছে। সামনে দাম আরও বাড়বে। চাপ বাড়বে সাধারণ মানুষের। আর মূল্যস্ফীতি আরও বেড়ে গেলে সাধারণ মানুষ আরও নাকাল হয়ে পড়বে।

এদিকে খোলাবাজারে প্রতি ডলার ১২৪-১২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সীমান্ত এলাকাগুলোয় প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৭ টাকা করে। ঢাকার বিমানবন্দরসহ কিছু এলাকায়ও প্রতি ডলার ১২৬-১২৭ টাকা করে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, সম্প্রতি ডলারের রেট বেড়েছে। সে জন্য রেট বাজারমুখী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় বাজারের দিকে খেয়াল রেখেই নতুন রেট নির্ধারণ করা হয়েছে। ডলার বাজার নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপরতা রয়েছে। সম্প্রতি ডলারে স্বস্তিও ফিরেছে। আর দ্রব্যমূল্যের প্রভাব এখন বিষয় নয়।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী