মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলার জ্যোতি-সৌরভ স্ক্র্যাপ হিসেবে বিক্রি হচ্ছে ৪০.৪৪ কোটি টাকায়

নিজস্ব প্রতিবেদক | ১৪ জানুয়ারী ২০২৫

নিলামে উঠেছে পর পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এই নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। অগ্নি দুর্ঘটনার পরপরই জাহাজ দুইটি বিক্রি করে শিপ ব্রেকিং ইয়ার্ডে পাঠানোর সিদ্ধান্তের পর নিলাম প্রক্রিয়ায় গেল সংস্থাটি। নিলাম প্রক্রিয়ায় যেতে দেরি হলেও বর্তমানে আন্তর্জাতিক বাজারে জাহাজের মূল্য বেশি থাকায় লাভবান হবে বলে মনে করছে ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এম টি বাংলার জ্যোতি ও এম টি বাংলার সৌরভ ৪০ কোটি ৪৪ লাখ টাকায় বিক্রি হচ্ছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে জাহাজ দুটি কিনছেন চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান মাস্টার অ্যান্ড ব্রাদার্স।

মঙ্গলবর (১৪ জানুয়ারি) ঢাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়েরে বিএসসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসসির সূত্রে জানা যায়, টেন্ডারে মোট ১৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে সর্বোচ্চ ৪০ কোটি ৪৪ লাখ টাকা সর্বোচ্চ দর দেয় মাস্টার অ্যান্ড ব্রাদার্স। নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানের কাছে জাহাজ দুটি স্ক্র্যাপ হিসেবে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৫ অক্টোবর রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেল খালাসের সময় আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় বাংলার সৌরভ জাহাজটি। এর আগে ৩০ সেপ্টেম্বর সকালে বন্দরের ডলফিন জেটিতে বাংলার জ্যোতি আগুনে পুড়ে যায়। 

এরপর জাহাজ দুটি দিয়ে তেল পরিবহন না করার সিদ্ধান্ত নেয় বিএসসি। স্ক্র্যাপ হিসেবে যে অবস্থায় আছে, একই অবস্থায় বিক্রির জন্য গত ৫ ডিসেম্বর নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়। টেন্ডার ওপেন করা হয় গত ৭ জানুযারি।

বিএসসির তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালে তৈরি হওয়া বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজের প্রতিটির ওজন ৩ হাজার ৭৮৭ মেট্রিক টন। ৩৮ বছরের পুরনো জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে ইস্টার্ন রিফাইনারির জেটিতে ক্রুড অয়েল পরিবহন করত।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক