শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

অর্ধশত কোটি টাকায় বিক্রি হচ্ছে বিএসসি’র সৌরভ-জ্যোতি

নিজস্ব প্রতিবেদক | ১৫ জানুয়ারী ২০২৫

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এম টি বাংলার জ্যোতি ও এম টি বাংলার সৌরভ নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রির অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নৌ-পরিবহন মন্ত্রণালয়ে বিএসসির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসসি জানায়, নিলামে ১৬টি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। একটি প্রতিষ্ঠান নন-রেসপন্সিভ হিসেবে বিবেচিত হয়েছে। বাকি ১৫ প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ দরদাতা চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ড Master & Brothers (মাস্টার এন্ড ব্রাদার্স)। জাহাজ দুটি কিনতে সর্বোচ্চ দর হাঁকিয়েছেন ৪০ কোটি ৪৪ লাখ টাকা। তবে জাহাজ দুটি কিনতে ভ্যাট-ট্যাক্সসহ মোট ৫০ কোটি টাকা বিএসসিকে পরিশোধ করতে হবে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর মাহমুদুল মালেক বলেন, ‘নিলামে মাস্টার এন্ড ব্রাদার্স সর্বোচ্চ ৪০ কোটি ৪৪ লাখ টাকা দর দিয়েছে। বোর্ড মিটিংয়ে তাদের কাছে জাহাজ বিক্রির বিষয়ে সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। আমরা এখন তাদের অফার করবো। সাত দিনের মধ্যে তারা টাকা পেমেন্ট করবেন। এবং পরবর্তী সাত দিনের মধ্যে আমরা তাদের জাহাজ দুটি বুঝিয়ে দিবো।’

তিনি আরও বলেন, ‘আমরা এস্টিমেট মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করেছি। ওয়ার্ল্ড রেপুটেড তিনটি কোম্পানি যারা ভেল্যুয়েশন করে এরকম তিনটি প্রতিষ্ঠান থেকে আমরা প্রাইজ নিয়ে ক্যালকুলেশন করে তার সাথে অন্যান্য হিসাব করে একটা প্রাইজ এস্টিমেট করেছিলাম। আমাদের এস্টিমেট প্রাইজ ছিলো ৩৬ কোটি টাকা। আর সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে জাহাজ দুটি নিতে সবমিলিয়ে পে করতে হবে ৫০ কোটি টাকা। এখানে আমাদের নিট মুনাফা ১৪ কোটি টাকা। আমাদের এস্টিমেট থেকে ১৪ কোটি টাকা বেশি পাচ্ছি আমরা।’

এর আগে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তেল খালাসের সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় বাংলার জ্যোতি। এর পাঁচ দিনের মাথায় ৫ অক্টোবর রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেল খালাসের সময় আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় বাংলার সৌরভ জাহাজ।

এরপর জাহাজ দুটি দিয়ে আর তেল পরিবহন না করার সিদ্ধান্ত নেয় বিএসসি। জাহাজ দুটি বিক্রির জন্য গত ৫ ডিসেম্বর নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়। টেন্ডার ওপেন করা হয় ৭ জানুযারি। 

বিএসসির তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালে তৈরি হওয়া বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজের প্রতিটির ওজন ৩ হাজার ৭৮৭ মেট্রিক টন। ৩৮ বছরের পুরনো জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে ইস্টার্ন রিফাইনারির জেটিতে ক্রুড অয়েল পরিবহন করতো।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী