মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধি ও অগ্রাধিকার নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক | ০৬ এপ্রিল ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক নিয়ে আলোচনার জন্য আজ সকালে (৬ এপ্রিল) বাংলাদেশে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন সরকারের শীর্ষ নীতিনির্ধারকরা।

'ব্রেকফাস্ট অন ট্রেড ব্যারিয়ারস' শীর্ষক এই বৈঠক সকাল ৯টায় মার্কিন রাষ্ট্রদূতের গুলশান-২-এর বাসভবনে অনুষ্ঠিত হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা মো. আদিলুর রহমান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ও আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বলেন, বৈঠকে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়—যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) সংশোধন করে মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশের সরকারি প্রকল্পে অগ্রাধিকার দেওয়া।

এছাড়াও কিছু নির্দিষ্ট মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানো, মেধাস্বত্ব আইন (আইপিআর) কার্যকর করা এবং দেশের সামগ্রিক ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নত করা নিয়েও আলোচনা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, সকালে বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকের পূর্ণাঙ্গ ব্রিফিং আজকের মধ্যেই দেওয়া হবে; সময় পরে জানানো হবে।

এদিকে ট্রাম্পের শুল্ক নিয়ে আজ সকালে বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বেও একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও আজ একটি বৈঠক করবেন। এতে বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বৈঠক শেষে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ