শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

বিশেষ ১০ ট্রেন ঈদে, ২১ মে থেকে টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক | ১২ মে ২০২৫

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আগামী ২১ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। ওইদিন দেয়া হবে ৩১ মের অগ্রিম টিকিট। ঈদে বাড়তি যাত্রী পরিবহনে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া কোববানির পশু পরিবহনে চলবে ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেন।

সোমবার (১২ মে) সকালে বিদ্যুৎ ভবনে সড়ক ও রেল মন্ত্রণালয়ের ঈদুল আযহার প্রস্তুতিমূলক সভা শেষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে। এছাড়া ফিরতি টিকিট বিক্রি হবে আগামী ৩০ মে থেকে। এদিন দেয়া হবে ৯ জুনের টিকিট।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ট্রেনের সব টিকিট অনলাইনে দেয়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের ২টায় বিক্রি শুরু হবে।

সংবাদ সম্মেলনে রেল উপদেষ্টা বলেন, ঈদে বাড়তি যাত্রী বহন করার জন্য ৪৪টি কোচ সংযুক্ত করা হবে এবার। আর ঢাকা থেকে প্রতিদিন ৪৩টি আন্তঃনগর ট্রেনে মোট ৩৩ হাজার ৩১৫ টি টিকিট বিক্রি করা হবে। এছাড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে তিনটি দুই থেকে তিন জুন পর্যন্ত।

ট্রেনের ছাদে যাত্রী পরিবহনের বিষয়ে উপদেষ্টা বলেন, এবার ঈদ যাত্রায় কোনো যাত্রীকে ট্রেনের ছাদে উঠতে দেয়া হবে না। একই সঙ্গে জানালা এবং দরজার মাথার উপর দিয়ে যেসব যাত্রী ওঠার চেষ্টা করেন তাদেরকেও ঠেকানোর নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী