শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | ১৬ আগস্ট ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা করেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই। ক্ষমতা জনগণের হাতে, জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাঁধা দিতে বা বন্ধ করতে পারবেনা।'

শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, 'কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না, যত বড়ই হোক ব্যবস্থা নেয়া হবে।' মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'চাঁদাবাজ যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।'

সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক শাক-সবজি নষ্ট হয়েছে, এজন্য শাক-সবজির দাম কিছুটা বেড়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ বেশি করছে, তাদের এটা কমিয়ে আনতে হবে।'

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'পলিথিনের ব্যবহারের কারণে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। পলিথিন কোনো অবস্থায় নষ্ট হয় না। অনেক সময় পলিথিনের জন্য পানি আটকে যায়। এর কোনো উপকারিতা নেই, অপকারিতাই বেশি। একসময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে, পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে।'

এ সময় তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানান।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী