শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে জরিমানা, বেকারি সিলগালা

নিজস্ব প্রতিবেদক | ১১ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি বেকারি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, দেওয়ানহাট এলাকার ‘হোটেল সিটি আই’ নামের একটি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং মাছ-মাংসের সঙ্গে পুরোনো বাসি গ্রিল একসঙ্গে ফ্রিজে সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই ধরনের অপরাধে দেওয়ানহাট মোড়ের ‘মুসলিম হোটেল’ ও ‘দরবার ভাতঘর’ নামে প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ফারিয়া মেডিকেল নামের একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে অভিযান চালানো হয় পাহাড়তলীর ছদু চৌধুরী রোডে অবস্থিত ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস’ নামে একটি বেকারিতে। প্রতিষ্ঠানটি অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে অবৈধভাবে চিপস উৎপাদন করছিল। এছাড়া অস্বাস্থ্যকর তেল ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে সিলগালা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী