শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

'নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা'

স্টেট ট্রিবিউন ডেস্ক | ০৯ অক্টোবর ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের সংবিধান ছাড়া কারো সিদ্ধান্ত মেনে নেবেন না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনা থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান।

তিনি বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, আর তখন নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তখনও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (০৮ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা শেষে তিনি এক ব্রিফিংয়ে এ কথা বলেন। 

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে সরানোর জন্য নয়, এটা তো তাদের (বিএনপি) স্বভাবসুলভের মিথ্যাচারের বহিঃপ্রকাশ। তাদের টার্গেট হচ্ছে ইলেকশন উইথআউট শেখ হাসিনা। তাদের টার্গেট হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ করা।

‘তাদের একদফার মূল কথা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ নয়, এটা তাদের মিথ্যাচারের অংশ হিসেবেই বলে মনে করি,’ যোগ করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্র দেশ থেকে হোক বিদেশ থেকে হোক, আমাদের এই নিয়ে কোনো মাথাব্যথা নেই। আমরা বুঝি আমাদের সংবিধান। নির্বাচন কীভাবে হবে আমাদের সংবিধানে রয়েছে। আমরা যাই করি সংবিধানসম্মতভাবে করব। দেশ থেকে বিদেশ থেকে কে কোন চাপ দিলো, এসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী