শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

হাটহাজারীতে ৪ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | ১৮ মার্চ ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় সরকারি খাস জমি দখলমুক্ত করতে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাহাড়তলী মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমির সীমানা নির্ধারণ করে দখলকৃত অংশ চিহ্নিত করা হয় এবং সেখানে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পাশাপাশি নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

তিনি বলেন, ‘সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে এ অভিযান চালানো হয়। জমির সীমানা নির্ধারণের পর সেখানে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং অবশিষ্ট নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

‘অভিযান শেষে প্রায় চার কোটি টাকা মূল্যের সরকারি জমি পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।’

অভিযানে হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্য এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী