মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ

‘একদিনের তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক | ২৭ মার্চ ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আগে একটি পেট্রোল পাম্পে এক লরি তেল সরবরাহ যথেষ্ট ছিল, কিন্তু বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের প্রভাবে মানুষ হঠাৎ করে অতিরিক্ত তেল সংগ্রহ শুরু করেছে। ফলে একদিনের তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।’

শুক্রবার (২৭ মার্চ) সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, তবে কালোবাজারিরা তেল মজুদ করে সংকট সৃষ্টির চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

হঠাৎ চাহিদা বৃদ্ধির পেছনে দুর্নীতি ও ব্ল্যাক মার্কেটিংয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইতোমধ্যে সিরাজগঞ্জে দুজনকে আটক করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানেও এ ধরনের অভিযান চলছে বলে জানান তিনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বলেন, ‘জ্বালানির অভাবে নয়—অনেক সময় চাহিদার (ডিমান্ড) কারণেই পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয়। এছাড়া রক্ষণাবেক্ষণের (মেইনটেনেন্স) কাজের জন্যও বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়।’

মন্ত্রী জানান, বর্তমানে বিদ্যুতের যে চাহিদা রয়েছে, সেই অনুযায়ী উৎপাদন অব্যাহত আছে। রমজান মাসে কোথাও বিদ্যুৎ বিভ্রাট হয়নি বলে দাবি করেন তিনি। তবে ঝড়-ঝঞ্ঝার কারণে সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা হলে সেটিকে লোডশেডিং বলা যাবে না বলেও মন্তব্য করেন।

এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক