শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

১১ জেলায় ডিসি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক | ২৯ মার্চ ২০২৬

সরকার দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। জেলাগুলো হলো- রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।

রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পরিবর্তনের প্রজ্ঞাপন হয়। এসব জেলার বিদায়ী ডিসিদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

কাজী শহিদুল ইসলাম রাজশাহী, লুৎফুন নাহার চুয়াডাঙ্গা, হুরে জান্নাত খুলনা, মর্জিনা আক্তার মাদারীপুর, মো. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া, আহমেদ জিয়াউর রহমান চাঁদপুর, জি এম সরফরাজ হবিগঞ্জ, ইসরাত জাহাজ কেয়া নরসিংদী, শিল্পী রানী রায় মেহেরপুর, মুহ. রাশেদুল হক প্রধান লালমনিরহাট এবং সানিউল হক বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে, আরেক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব আকনুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই পদটি গত ছয় মাস ধরে শূন্য ছিল।

এপিডি অনুবিভাগকে সিভিল সার্ভিসের অন্যতম প্রভাবশালী বিভাগ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের নিয়োগ, বদলি, পদায়ন এবং পদোন্নতি তদারকি করে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী