শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

আদম তমিজি হক আটক

নিজস্ব প্রতিবেদক | ০৯ ডিসেম্বর ২০২৩
আদম তমিজি হক

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি টিম।

গত ১৬ নভেম্বর হক গ্রুপের আদম তমিজিকে আটক করতে র‌্যাব তার বাড়িতে যায়।

আদম তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করতে যায় র‌্যাব। সেদিন আত্মহত্যার হুমকি দেন তমিজি। এমনকি নিজের স্ত্রীকে হত্যারও হুমকি দেন তিনি।

রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দীর্ঘদিন ধরে সরকারের সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করে আসছেন তমিজি। নিজেকে ইহুদি দাবি করে ইসরাইলের সাহায্য চেয়েও ফেসবুক লাইভ করেন আদম।

গত সেপ্টেম্বর মাসে নিজের পাসপোর্ট পুড়িয়ে মাঝে ব্যাপক আলোচনায় আসেন আদম। ওই ঘটনার পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে আদম তামিজী হককে অব্যাহতি দেয়া হয়।

ব্যবসায়ী আদম তমিজির নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা আছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায়। মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী