শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

ইউরোপ যেতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক | ০৭ মে ২০২৪

যে সব দেশের নাগরিকরা সবচেয়ে বেশি অভিবাসী হচ্ছে সেই বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। আর নিজ দেশে রেমিট্যান্স পাঠানোর তালিকায় এদেশের অবস্থান অষ্টম। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা-আইওএম জানিয়েছে, এ বছরের প্রথম তিন মাসে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে যারা মারা গেছে তাদের ১২ ভাগই বাংলাদেশি।

মঙ্গলবার ঢাকায় বিশ্ব অভিবাসন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানায় আইওএম।

প্রতিবেদন প্রকাশের পর এক সাক্ষাৎকারে সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ বলেন, “আমরা দেখছি বাংলাদেশিদের এই সংখ্যাটা ক্রমশই বাড়ছে। ইউরোপে অভিবাসী হতে চাওয়া এসব বাংলাদেশিদের অনেকে আরব দেশগুলোতে কাজে নিয়োজিত ছিল।”

বিশ্ব অভিবাসী সংস্থার এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২২ সাল পর্যন্ত মাত্র দুই বছরে আন্তর্জাতিক রেমিট্যান্স প্রবাহ ৬৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

প্রতিবেদন প্রকাশের পর কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতির কথা তুলে ধরেন আইওএম মহাপরিচালক। তিনি বলেন, “বিশ্বের মধ্যে বড় অভিবাসী রোহিঙ্গার। যার কারণে বাংলাদেশকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।”

পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারি বেড়েছে। যে কারণে বেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশ।”

তাই এই সংকট সমাধান ও তাদের নিজ দেশে প্রত্যাবাসনে আইওএম’কে জোরালো ভূমিকা পালনের আহবান জানান তিনি।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী