ধর্ম মন্ত্রণালয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম শুরু হয়েছে। এটি চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত পত্র জারি করা হয়।
শারদীয় দুর্গাপূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনোরূপ বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯ এই নম্বরে জানাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া, বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য দেওয়া যাবে। ধর্ম মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।