শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে আইনি নয়, রাজনৈতিক হিসেবে দেখছে সরকার: উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক | ২৪ অক্টোবর ২০২৪
সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির পদত্যাগের ক্রমবর্ধমান দাবিকে 'আইনি ও সাংবিধানিক' বিষয় হিসেবে না দেখে বরং রাজনৈতিক বিষয় হিসেবে দেখছে।

এই বিষয়ে যেকোনো সিদ্ধান্ত রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে পৌঁছানো হবে বলে ইঙ্গিত দেন তিনি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে এবং এ দাবি জোরালো হচ্ছে।

রিজওয়ানা বলেন, 'এটা একটা রাজনৈতিক বিষয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।'

উপদেষ্টা আরও বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।

তিনি বলেন, বিষয়গুলো নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। 'এটা বলা যাবে না যে আমরা তাড়াহুড়োর মধ্যে আছি, তবে একই সময়ে, জিনিসগুলো বিলম্ব করার কোনো সুযোগ নেই।'

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় রাষ্ট্রপতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে গেজেট জারি করতে তিন-চার দিন সময় লাগতে পারে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী