শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

গাজীপুরে বেতনের দাবিতে তৃতীয় দিনের মত সড়ক অবরোধ বেক্সিমকোর শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক | ১৭ নভেম্বর ২০২৪

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা। 

আজ রোববার সকাল ৯টা থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। একারণে সড়কে চলাচলকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানায়, সকাল ৯টা থেকে বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা এক মাসের (অক্টোবর) বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবস্থান নেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন। 

গত বৃহস্পতিবার তারা একই দাবিতে অবরোধ করে। পরে শুক্রবার বিরতি দিয়ে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। তাদের দাবি পূরণ না হওয়ায় দিনভর অবরোধ করার পর তারা শনিবার রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। একই দাবিতে তারা আজ রোববারও মহাসড়ক অবরোধ করেছে।

শিল্প পুলিশ, আন্দোলনকারী শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, বেক্সিমকো পার্কে স্টাফসহ ৪১ হাজার শ্রমিকদের প্রতিমাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে তাদের বেতন দেওয়া হতো। কিন্তু মালিকদের কেউ না থাকায় এখন বেতন ঠিক মতো পাচ্ছেন না তারা। যার কারণে তারা গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করে। গতকাল শুক্রবার থাকায় তারা আন্দোলনে যায়নি। শনিবার দিনভর আন্দোলনের পর আজ সকাল ৯টাকা থেকে তারা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে। 

সূত্র আরো জানায়, গাজীপুর মহানগরীর কাশেমপুর থানাধীন সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। প্রতিমাসেই শ্রমিকরা আন্দোলন করে বেতন আদায় করছে। গত কয়েক মাসের মতো চলতি মাসেও অক্টোবরের বেতনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করে। 

বেক্সিমকোর শ্রমিক আজিজুল বলেন, "গত কয়েক মাস ধরে আমাদের বেতনের জন্য আন্দোলন করতে হচ্ছে। বেতনটা সময় মতো পেলে কেউ আর আন্দোলনে যাবে না। বেতন দিক আমরা কাজে চলে যাব।"

গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল ৯ টা থেকে সড়ক অবরোধ শুরু করে। তাদের বুঝয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী