শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

কারা ছিলেন বাংলাদেশের উপ-রাষ্ট্রপতি পদে?

স্টেট ট্রিবিউন | ২৬ নভেম্বর ২০২৪

বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, যিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিচারপতি সাহাবুদ্দিন আহমদ এই পদে দায়িত্ব পালনকারী সর্বশেষ ব্যক্তি ছিলেন।

১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সৈয়দ নজরুল ইসলাম আবারও উপ-রাষ্ট্রপতির পদে নিযুক্ত হন। তবে, সেই দায়িত্ব দীর্ঘস্থায়ী হয়নি।

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যার পরপরই বিদ্রোহী সেনা কর্মকর্তারা মোশতাক আহমদকে রাষ্ট্রপতি পদে বসান। তখন মোশতাক আহমদের সঙ্গে তিন মাসের জন্য উপ-রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মুহাম্মদ উল্লাহ।

উল্লেখ্য, মুহাম্মদ উল্লাহ ছিলেন ১৯৭১ সালের অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের রাজনৈতিক উপদেষ্টা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকার।

এরপর, ১৯৭৭ সালের ২১ এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তখন উপ-রাষ্ট্রপতির পদে নিযুক্ত হন বিচারপতি আবদুস সাত্তার। 

এর এক বছর পর, ১৯৭৮ সালে নির্বাচন দিয়ে রাষ্ট্রপতির পদ পাকাপোক্ত করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর উপ-রাষ্ট্রপতি আবদুস সাত্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এভাবে, ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত টানা চার বছর বাংলাদেশের উপ-রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি আবদুস সাত্তার।

আবদুস সাত্তার রাষ্ট্রপতি হওয়ার পর উপ-রাষ্ট্রপতি হন ড. মির্জা নুরুল হুদা। ১৯৮২ সালের ২৩ মার্চ পর্যন্ত এ পদে আসীন ছিলেন তিনি। এরপর ক্ষমতার কেন্দ্রে আসেন তৎকালীন সেনাপ্রধান লে. জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ। 

১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত, প্রথমে সামরিক শাসক ও পরে রাষ্ট্রপতি হয়ে ক্ষমতায় ছিলেন এরশাদ। 

এরশাদের অধীনে ১৯৮৬ সালের ৩০ নভেম্বর থেকে ১৯৮৯ সালের ১২ আগস্ট পর্যন্ত উপ-রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন বিচারপতি এ কে এম নূরুল ইসলাম।

পরবর্তীতে বিচারপতি নূরুল ইসলামের স্থলাভিষিক্ত হন ব্যারিস্টার মওদুদ আহমেদ। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। 

গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর রাতে পদত্যাগের ঘোষণা দেন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। ৬ ডিসেম্বর উপ-রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এরপর ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে এরশাদ বিচারপতি সাহাবউদ্দিন আহমদকে উপ-রাষ্ট্রপতির পদে নিয়োগ দেন। এরশাদের পদত্যাগের পর বিচারপতি সাহাবউদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

বিচারপতি সাহাবউদ্দিন আহমদ ছিলেন বাংলাদেশের শেষ উপ-রাষ্ট্রপতি। সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার পদ্ধতি পুনঃপ্রতিষ্ঠিত হলে উপ-রাষ্ট্রপতির পদ বিলুপ্ত হয়, এবং এরপর থেকে আর কাউকে এই পদে নিয়োগ দেওয়া হয়নি।

পরবর্তীতে সংবিধানের দ্বাদশ সংশোধনী পাস হলে, প্রায় ১৭ বছর পর আবার দেশে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। একই বছরের অক্টোবরে বিচারপতি সাহাবউদ্দিন আহমদের বিদায়ের পর আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী