শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | ০৪ ডিসেম্বর ২০২৪

চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।

বাংলাদেশের চলমান পরিস্থিতির মধ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে একদিনের মধ্যে প্রধান উপদেষ্টা এ দ্বিতীয় দফা বৈঠকের ডাক দেন।

এর আগে গতকাল তিনি তার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ ছাত্রনেতাদের সঙ্গে দেখা করেন।

বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি এন্টি প্রোপাগান্ডা সেল গঠনের পরামর্শ দেন।

আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের সংক্ষিপ্তভাবে বলেন, "আমরা সাম্প্রতিক উত্তেজনা, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, সাম্প্রদায়িক সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্থল বাস্তবতা, জনমত এবং শিক্ষা সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি।" 

তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাদের কাছ থেকে নোট নিয়েছেন।"

এসময় প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "আপনারা [শিক্ষার্থীরা] দেশের অভিভাবক। এই ভূমিকাটি ভুলে যাবেন না। নিজের ভূমিকা ভুলে যাবেন না। এখানে অনেকেই আছেন এবং অনেকে নেই। কিন্তু যারা এখানে নেই তারাও রাষ্ট্রের অভিভাবক।" 

ইউনূস আগামীকাল (৫ ডিসেম্বর) তার সঙ্গে মত বিনিময়ের জন্য ধর্মীয় দলগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানান।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী