শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো হুমকির মধ্যে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | ০৫ ডিসেম্বর ২০২৪
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, আমরা সবাই একযোগে ভারতীয় মিডিয়ার অপতথ্যের প্রতিবাদ করব।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে-২০২৪ উপলক্ষে পূর্বাচল ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে দেয়া ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন বিষয়ে কথা বলেন। সীমান্তে উত্তেজনা নিয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে তেমন কোনো উত্তেজনা নেই। অন্যান্য সময়ের মতো সীমান্তে একই অবস্থা চলছে। আপনারা জানেন যে, ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। এটার জবাব কিন্তু আপনারাই দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। আমরা যারা এই দেশে আছি আমরা সবাই একসঙ্গে এ ঘটনার প্রতিবাদ করব।

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার মনে হয় উনার দেশেই শান্তিরক্ষী মোতায়েন করা প্রয়োজন। উনার দেশে যেভাবে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে তাতে তার দেশেই শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন।

ভারত ইস্যুতে কোনো উদ্বেগ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা সবাই একত্রে প্রতিবাদ করবেন। সবাই সত্যি ঘটনা প্রচার করবেন। তখন ওদের (ভারতীয় মিডিয়া) মুখে চুনকালি পড়বে। বিশ্ব মিডিয়াও আর ওদের কথা গ্রহণ করবে না।

জুলাই গণঅভ্যুত্থানের পর চার মাস পেরিয়ে গেছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টার মূল্যায়ন জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, জুলাই বিপ্লবের সময় উদ্ভূত পরিস্থিতি থেকে এখন অবস্থার অনেক উন্নতি হয়েছে। ধীরে ধীরে আরো উন্নতি হবে। যেকোনো দুর্যোগ যেমন, বন্যা বা অগ্নিকাণ্ড ঘটলে পরিস্থিতিকে আগের জায়গায় ফেরত নিয়ে যেতে সময়ের দরকার। জুলাই গণঅভ্যুত্থানের সময় যে পরিস্থিতি ছিল তা থেকে উত্তরণের জন্য সময় দিতে হবে।

জাতীয় ঐক্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সবাই যখন এক হবো তখন সেটা অবশ্যই ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী