শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

‘হিমাগারে ২৭ টাকা দরে আলু বিক্রি না হলে সরকার বিক্রি করে দেবে’

স্টেট ট্রিবিউন ডেস্ক | ১৬ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, 'রোববার থেকে হিমাগারের আলু ২৭ টাকা দরে বিক্রি করতে হবে। যদি কোনো ব্যবসায়ী তার আলু বিক্রি না করে তাহলে সরকারই ২৭ টাকা দরে সেই আলু বিক্রি করে মালিকদেরকে টাকা বুঝিয়ে দেবে।'

আজ বিকেলে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলু ব্যবসায়ী ও হিমাগার মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এর আগে দুপুরে মুন্সিগঞ্জের মুক্তারপুরে রিভারভিউ কোল্ড স্টোরেজ পরিদর্শন শেষে রসরাজ বাবু নামে এক ব্যবসায়ীর ১০ হাজার বস্তা আলু হেফাজতে নিয়ে ২৭ টাকা দরে বিক্রি করে দেওয়ার নির্দেশ দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক।

মতবিনিময় সভায় তিনি বলেন, 'সরকারের অনেক ক্ষমতা রয়েছে। সরকার চাইলে আলু অধিগ্রহণ করে বেচে দিতে পারে। কিন্তু, সরকার তার ক্ষমতা দেখাতে চায় না। তাই আলু ব্যবসায়ীদের আহ্বান জানাব ২৭ টাকা দরে পাইকারি এবং খুচরায় ৩৫-৩৬ টাকা দরে আলু বিক্রি করত হবে।'

তিনি আরও বলেন, মুন্সিগঞ্জে ৬০টি হিমাগারে এখন সাড়ে ৩ লাখ টন আলু মজুদ আছে। খুচরা বিক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, পাইকারিতে ২৭ টাকা দরে আলু কিনতে না পারলে স্থানীয় ইউএনওদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রশাসন তাদেরকে ২৭ টাকা দরে আলু কিনে দেওয়ার ব্যবস্থা করবে।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী, ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও), মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, ক্যাব সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং আলু ব্যবসায়ীরা।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী