মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশিদের সীমান্ত পাড়ির প্রবণতা বেড়েছে চার গুণ

নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারী ২০২৫

২০২৪ সালে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারত ও মিয়ানমার সীমান্ত অতিক্রম করার প্রবণতা আগের বছরের চেয়ে চার গুণ বেড়েছে। একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে এসেছে ১৪ হাজারের বেশি রোহিঙ্গাসহ দেশটির নাগরিক। ভারতীয় নাগরিকেরাও অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বিজিবির হাতে ধরা পড়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য রয়েছে। গতকাল রোববার এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবছর এমন প্রতিবেদন প্রকাশ করা হয়। বিজিবির বার্ষিক এই প্রতিবেদনে মাদক, অস্ত্র, মুদ্রা ও সোনা চোরাচালান, অনুপ্রবেশসহ বিভিন্ন তথ্য থাকে। ২০২৪ সালের প্রতিবেদনসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি গতকাল গণমাধ্যমে পাঠায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২ হাজার ৬৭৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে, যা ২০২৩ সালে ছিল ৫৯৯ জন। নিকট অতীতে বাংলাদেশের নাগরিকদের এভাবে সীমান্ত অতিক্রম করে ভারত ও মিয়ানমারে প্রবেশের রেকর্ড নেই।

বিজিবির সূত্রগুলো বলেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা-কর্মীদের অনেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে অনেকে বিজিবির হাতে আটক হয়েছেন। ভারতীয় নাগরিকদেরও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের নজির আছে। বিদায়ী বছরে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৫৫ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। তাঁদের মধ্যে কয়েকজন জেলেও ছিলেন। ২০২৩ সালে একই অভিযোগে ৭৭ ভারতীয় নাগরিককে আটক করেছিল বিজিবি।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে ৮৫৭ জন রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করলেও গত বছর মিয়ানমার থেকে ১৪ হাজার ৩৩৬ রোহিঙ্গা ও অন্যান্য নাগরিক অবৈধভাবে আসেন। তাঁদের আটকের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। মিয়ানমারের রাখাইনে আরকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৪ সালে দেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ২ হাজার ১৮৪ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৩৮টি পিস্তল,৫টি এসএমজি, ১৮টি গ্রেনেড,৮টি রাইফেল,৬টি রিভলবার, অন্যান্য আগ্নেয়াস্ত্র ৫২ টি,৮ হাজার ৮৫৯ গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, ৪টি মর্টার শেল, ৪১টি ককটেল, ১০ কেজি ৪৪ গ্রাম গানপাউডার এবং ২৩৩টি ব্লাংক কার্টিজ।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক