মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ

রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারী ২০২৫

রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর বেলপুকুরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে রেলওয়ের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। 

রাজশাহীর রেলওয়ে স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, "ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিট রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে।  হরিয়ানা স্টেন পার হওয়ার পর বেলপুকুরে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ আছে।" 

ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনটি হরিয়ানা স্টেশনে আটকা পড়ে আছে বলে জানান তিনি। 

বনলতা এক্সপ্রেস ট্রেনের রাজশাহী রেলওয়ে স্টেশন ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল ৭টা এবং সিল্কসিটি ট্রেনের ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা ছিল। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় দুর্ভোগে পড়েছেন এসব ট্রেনের যাত্রীরা।

এছাড়া, খুলনাগামী মহামন্দা এক্সপ্রেস ট্রেনটিও রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে বলে জানা গেছে।

শহিদুল আলম বলেন, "রেল লাইন ক্লিয়ার হতে বেলা সাড়ে ১১টা বেজে যাবে।" 

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ