শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

মালয়েশিয়া পাচারের সময় ১৭ রোহিঙ্গাসহ আটক ২০

নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারী ২০২৫

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মানব পাচারকারীসহ ২০ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট। অভিযান পরিচালনাকালে অপরাধী চক্রটি নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাহাড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজন মানব পাচারকারী, ২ জন বাংলাদেশি নাগরিক ও ১৭ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে (রোহিঙ্গা) আটক করা হয়। পরবর্তীতে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী