মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ

চিকিৎসার জন‍্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারী ২০২৫

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘চিকিৎসার জন‍্য ভারতের বিকল্প হতে পারে চীন।’ দেশে চীনের হাসপাতাল নির্মাণে পূর্বাচলে জায়গা দেয়া হবে বলেও জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কুনমিং চিকিৎসার বিকল্প উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২/৩টি হাসপাতাল ঠিক করা হচ্ছে। ভিসা সহ অন্যান্য বিষয় সহজ করা হচ্ছে।’

তৌহিদ হোসেন বলেন, ‘তিস্তা এমওইউ নবায়নে আরও নতুন দুটি পয়েন্ট যুক্ত করা হবে ও এজন্য দু পক্ষ প্রায় একমত হয়েছে।’

এছাড়াও চীনা ঋণের সুদহার ৩ শতাংশের মত, তবে তা আরো কমানো এবং পরিশোধের সময়সীমা ৩০ বছর করার অনুরোধে বেইজিং ইতিবাচক ইঙ্গিত দিয়েছে বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই এর সাথে বৈঠকে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরার পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও অর্থায়নের বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান এ উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ব্রহ্মপুত্র নিয়ে বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে। এছাড়াও দুই দেশ জিডিআইয়ের বিষয়ে একমত পোষণ করেছে।

এসময় উপদেষ্টা বলেন, ‘ইউএস এইড ফান্ডিং ৯০ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা নিয়ে নতুন করে বলার কিছু নেই।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নতুন বাস্তবতা নিয়ে চলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নতুন কোনো ঘোষণা বা সিদ্ধান্ত আসলে সে অনুযায়ী এগিয়ে যাবার কৌশল প্রস্তুত রাখতে হবে।’

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক