শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

বংশালে আসবাবের দোকানে অগ্নিকাণ্ড: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নিহত ১, আহত ১৮

নিজস্ব প্রতিবেদক | ০৭ এপ্রিল ২০২৫

ঢাকার বংশাল এলাকায় একটি আসবাবপত্রের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন আমিন উদ্দিন (৬৫), যিনি আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে বংশালের নাজিম উদ্দিন রোডের মাক্কুশাহ মাজারসংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত আসবাবের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান জানান, আগুন লাগার পর তারা ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করেন, যাদের মধ্যে ১২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, সকাল সাড়ে ৫টার পর আহতদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে আমিন উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন—সাকিব (২২), মুসফিকা (২৫), ইসরাত জাহান (২৬), তালহা (৪) ও ইসাহাত (৫)। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে। অগ্নিকাণ্ডটি ভবনের নিচতলার দোকান থেকে শুরু হয়ে ওপরে ধোঁয়া ছড়িয়ে পড়ে, ফলে অনেকেই দম বন্ধ হয়ে আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী