শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ-দুর্নীতি

বিমানবন্দরে ধরা পড়ল ৫১ লাখ টাকার চোরাচালান

নিজস্ব প্রতিবেদক | ১৭ আগস্ট ২০২৬

সিগারেট আর আইফোন নিয়ে দুবাই থেকে দেশে ফেরার পথ যে এতটা কঠিন হয়ে উঠবে, তা বোধহয় ভাবেননি ফেনীর তিন যাত্রী। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশিতে তাদের ব্যাগেজ থেকে যেমন মিলল চোরাচালানের চালান, তেমনি ব্যাগেজ বেল্টের পাশে পরিত্যক্ত অবস্থায়ও পাওয়া গেল আরও এক হাজারের বেশি কার্টুন সিগারেট।

রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮-এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৭৮২ কার্টুন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়। একই সময়ে ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টুন সিগারেটের একটি বড় চালান আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

জব্দকৃত সিগারেটের চালান বহনে জড়িত তিন যাত্রী হলেন—ফেনীর ছাগলনাইয়ার মঈনুল আবদিন, একই এলাকার আব্দুল মান্নান এবং ফেনী সদরের নুরুল আলম রিয়াদ।

কাস্টমস কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, আটক বিদেশি সিগারেটের বাজারমূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা এবং আইফোনগুলোর বাজারমূল্য ১৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের সর্বমোট আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৫১ লাখ ৪ হাজার টাকা।

মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যাত্রীদের কাছ থেকে জব্দ করা পণ্যের চালান ডিটেনশন মেমোরেন্ডামের (ডিএম) আওতায় জব্দ করা হয়েছে, যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে। আটক যাত্রীদের বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী