মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে পাকিস্তানি জাহাজ আটকালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক | ২৫ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালিতে পাকিস্তানগামী একটি কনটেইনার জাহাজ আটকে দিয়েছে ইরান। জাহাজটির নাম ‘সেলেন’, যা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নোঙর এলাকা থেকে করাচির উদ্দেশ্যে রওনা হয়েছিল।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি না থাকায় প্রণালির প্রবেশমুখ থেকেই জাহাজটিকে ফিরে যেতে বাধ্য করা হয়।

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি এক বার্তায় বলেন, “আইনি প্রক্রিয়া অনুসরণ না করা এবং হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না থাকায় কনটেইনার জাহাজ সেলেনকে ফিরিয়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এই জলপথ দিয়ে যেকোনো জাহাজ চলাচলের জন্য ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় প্রয়োজন।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান কার্যত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। পারস্য উপসাগরকে বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করা এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বে মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। তবে সাম্প্রতিক হামলার কারণে প্রায় সব ট্যাংকার চলাচল বন্ধ হয়ে গেছে।

তেহরান জানিয়েছে, ‘অ-শত্রুভাবাপন্ন’ জাহাজগুলো চাইলে আগাম সমন্বয়ের মাধ্যমে প্রণালি অতিক্রম করতে পারবে। তবে শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য এই পথ বন্ধ থাকবে।

এদিকে, চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত’ আলোচনা আয়োজনের মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছে পাকিস্তান। দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে সম্পর্ক এবং তুলনামূলক নিরপেক্ষ অবস্থানের কারণে এ ভূমিকায় আসতে চাইছে ইসলামাবাদ।

তবে এখন পর্যন্ত ইরান সব ধরনের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকদের মতে, যদি পাকিস্তান আলোচনার আয়োজন করতে পারে, তবে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির গুরুত্ব অনেক বাড়বে।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক