শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক

ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মুখ খুললেন এরদোয়ান

স্টেট ট্রিবিউন ডেস্ক | ০৯ অক্টোবর ২০২৩
ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে পরিস্থিতি এখন চরম মাত্রায় পৌঁছেছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্বনেতারা। সংঘর্ষ শুরুর পর থেকেই একের পর এক দেশ থেকে এসেছে পক্ষে বিপক্ষে বিবৃতি। এবার সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও ভৌগোলিকভাবে একীভূত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
রোববার (৮ অক্টোবর) তুরস্কের রাজধানী আঙ্কারায় এফ্রেম সিরিয়ার প্রাচীন অর্থোডক্স চার্চ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আল-আকসা মসজিদের বিরুদ্ধে যে কোনো প্রচেষ্টার বিরোধিতা অব্যাহত রাখবে তুরস্ক।’ চলমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বন্ধ করতে, ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে তুরস্ক তার ভূমিকা পালন করতে প্রস্তুত।
এর আগে শনিবার ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে উদ্বেগ জানিয়ে ইসরাইল এবং ফিলিস্তিনকে সংযমের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে তুরস্ক।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ইসরায়েলে যা হয়েছে তারপর আমি বলতে চাই আপনারা এমন কিছু করবেন না যাতে আর সংঘাত বাড়ে। এ দুপক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানাই।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন তুরস্ক। এ অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, সহিংসতা যাতে না বাড়ে তা নিশ্চিত করতে অবদান রাখতে প্রস্তুত তুরস্ক। উভয়পক্ষকে শক্তির ব্যবহার বন্ধ এবং দেরি না করে শান্তির স্থায়ী সমাধানে কাজ করার আহ্বান জানিয়েছে দেশটি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিপক্ষের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন।
তিনি কাতারের শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-ফুরহান আল-সৌদ, মিসরের সামেহ শউকরি, ফিলিস্তিনির রিয়াদ আল-মালিকি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী