মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ অক্টোবর ২০২৪

শুক্রবার ভোরে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে হাসবায়াতে মিডিয়ার ব্যবহৃত কয়েকটি অতিথি নিবাসে তারা শুয়েছিলেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে।

একাধিক সংস্থা পৃথক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে রয়েছেন ইরানপন্থী সংবাদ সংস্থা আল মায়াদীনের ক্যামেরা কর্মী ঘাসান নাজ্জার ও ইঞ্জিনিয়ার মহম্মদ রেদা এবং হিজবুল্লাহর আল-মানারের হয়ে কর্মরত ক্যামেরা কর্মী উইসাম কাসেম।

ইসরায়েলি সামরিক বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়ার মধ্যে সংঘাতের এক বছরে এই হামলাই মিডিয়ার উপর সবচেয়ে ভয়াবহ আঘাতের দিন।

ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। তারা সাধারণত ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হামলার অভিযোগকে অস্বীকার করে।

সংঘাত চলাকালে লেবাননে ইসরায়েলি হামলায় এর আগে রয়টার্সের ভিজুয়াল সাংবাদিক আইসাম আবদাল্লাহ-সহ পাঁচজন সাংবাদিক নিহত হয়েছিলেন।

হাসবায়া শহরে মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মাবলম্বী মানুষের বাস। সাম্প্রতিক কয়েক সপ্তাহে এই শহরের উপকণ্ঠে একাধিক হামলা হয়েছে, তবে শুক্রবার রাত তিনটের দিকে (মধ্যরাত জিএমটি) এই প্রথম শহরের উপর হামলা চালানো হয়েছে।

লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি বলেছেন, “এটা যুদ্ধাপরাধ।” স্কাই নিউজ, আল জাজিরা ও লেবাননী সম্প্রচারকারীসহ ছয়টি সংবাদ সংস্থার কমপক্ষে ১৮ জন সাংবাদিক ওই অতিথিনিবাসে ছিলেন।

লেবাননের সংবাদ সংস্থা আল-জাদিদে কর্মরত সংবাদদাতা মুহম্মদ ফারহাত রয়টার্সকে বলেন, “আমরা শুনতে পেলাম, খুব নিচু থেকে বিমান উড়ছে…এই আওয়াজ আমাদের জাগিয়ে তোলে…এবং তারপর আমরা দুটি ক্ষেপণাস্ত্রের আওয়াজ শুনতে পেলাম।”

তিনি বলেন, বেশ কয়েকটি বাংলোবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফুটেজে উল্টে যাওয়া ও ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা গেছে। বেশ কয়েকটি গাড়িতে “প্রেস” লেখা রয়েছে।

ফারহাত বলেন, “আমরা সেখান থেকে প্রায় এক মাস ধরে খবর তৈরি করছি। কিছুই ঘটেনি। আমি এমনকি জানি না, কীভাবে আমি ধ্বংসস্তুপের তলা থেকে বেরিয়ে এলাম।”

আল-মায়াদীনের অধিকর্তা ঘাসান বিন জিদ্দো এই সংস্থার এক্স অ্যাকাউন্টে বলেছেন, এই হামলা “ইচ্ছাকৃত।”

বিন জিদ্দো আরও বলেছেন, “এই যুদ্ধাপরাধের জন্য আমরা দখলদারদের (ইসরায়েল) পূর্ণভাবে দায়ী করছি; আল মায়াদীনের দল-সহ বহু সংবাদকর্মীকে নিশানা করা হয়েছে।”

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক