মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক

তুরস্কে ৭ সাংবাদিকসহ ১১ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | ২৩ ডিসেম্বর ২০২৪

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের ড্রোন হামলায় দুই কুদি সাংবাদিক নিহত হওয়ার প্রতিবাদে নিষিদ্ধ বিক্ষোভ প্রদর্শনকালে সাত সাংবাদিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে তুর্কি কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম এবং মানবাধিকার গ্রুপগুলো এই সংবাদ জানিয়েছে।

ডিকেল ফিরাত তার্কিশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, নাজিম দাস্তান (৩২) এবং চিহান বিলগিন (২৯) আলেপ্পো থেকে ১শ’ কিলোমিটার পূর্বে তিশরান বাঁধের কাছে বৃহস্পতিবার গাড়ি বিস্ফোরণে নিহত হন। দু’জনেই কুর্দি মিডিয়ার পক্ষে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন। আঙ্কারা থেকে এএফপি একথা জানিয়েছে।

ব্রিটিশ-ভিত্তিক সিরিয়ান মানবাধিকার বিষয়ক অবজারভেটরি জানিয়েছে, তুরস্ক এবং সিরিয়ায় কুর্দি মিডিয়ার পক্ষে কাজ করছিলেন।

দ্য এমএলএসএ তার্কিশ মিডিয়া রাইটস গ্রুপ জানিয়েছে শনিবার বিক্ষোভ প্রদর্শনকালে ৫৯ জনকে আটক করা হয়েছে।

এমএলএসএ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, ‘নিহত সাংবাদিক নাজিম দাস্তান এবং চিহান বিলগিনের পক্ষে বিবৃতি দেওয়ার চেষ্টা করায় গতকাল রোববার ৭ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।’

গত ৮ ডিসেম্বর, বাশার আল-আসাদের গতনের পর সিরিয়ার উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণকারী কুর্দি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র গ্রুপকে লেলিয়ে দিয়েছে। তুর্কি এক কর্মকর্তা বলেছেন, সিরিয়ায় তুরস্কের ১৮ হাজার সৈন্য অবস্থান করছে। তিনি আরো বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে যদি কুদি বাহিনী অস্ত্র ত্যাগ না করে তাহলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ