মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে বিএসএফের দুটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | ০৫ মে ২০২৫
বিএসএফের টহলরত সদস্যরা। ছবি: পিটিআই

বাংলাদেশ ও পাকিস্তান সংলগ্ন সীমান্ত রক্ষায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি 'ফরোয়ার্ড হেডকোয়ার্টার' স্থাপন করা হবে। একই সঙ্গে ১৭ হাজার জওয়ানসহ ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 

আনুষ্ঠানিক অনুমোদন পেলে এটি বিএসএফের জন্য বড় সহায়তা হবে। গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর পূর্ব সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে। আর ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের হামলার পর পাকিস্তান সীমান্তের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। 

নিরাপত্তা সংক্রান্ত মহলের বরাতে পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, বিএসএফ-এর ১৬টি নতুন ব্যাটালিয়ন আগামী কয়েক বছরের মধ্যে পর্যায়ক্রমে গঠন করা হবে।

তারা আরও জানায়, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনসহ কয়েকটি চূড়ান্ত অনুমোদন এখনো বাকি আছে, তবে সেগুলো শিগগিরই মিলবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বিএসএফ-এর ১৯৩টি ব্যাটালিয়ন রয়েছে, যারা পাকিস্তান ও বাংলাদেশ—এই দুই সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে। একটি ব্যাটালিয়নে এক হাজারের বেশি সদস্য থাকে। সে অনুযায়ী নতুন ১৬টি ব্যাটালিয়নের মাধ্যমে ১৭ হাজার সদস্য যুক্ত হবে।

তারা আরও জানায়, বিএসএফ-এর জন্য দুটি ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে।

এর মধ্যে একটি ঘাঁটি গড়ে তোলা হবে জম্মুতে, যাতে জম্মু ও পাঞ্জাবের ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদার করা যায়। অন্যটি স্থাপন করা হবে মিজোরামে, যাতে বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বাড়ানো যায়।

বর্তমান বিএসএফ সেক্টরগুলো ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত হয়। জম্মু সীমান্তে রাজৌরি, সুন্দরবানি, জম্মু এবং ইন্দ্রেশ্বর নগরে এসব সেক্টর অবস্থিত। মিজোরাম এবং কাছাড় সীমান্তে আসামের সদর দফতর স্থাপন করা হয়েছে। সেখানে সেক্টরগুলো সিলচার, আইজল এবং মণিপুর-এ অবস্থিত।

সূত্র জানায়, বিএসএফ তাদের নতুন ১৬টি ব্যাটালিয়নের জন্য পুরুষ ও নারীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। এর পরপরই তাদের প্রশিক্ষণ শুরু হবে। এই বাহিনীটি আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এই ইউনিটগুলো গঠন করার পরিকল্পনা করেছে বলে জানানো হয়েছে।

কর্মকর্তারা জানান, ২ লাখ ৭০ হাজার সদস্যবিশিষ্ট এই বাহিনী কয়েক বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেখানে ২০-২১টি নতুন ব্যাটালিয়ন গঠন করার প্রস্তাব পাঠানো হয়।

সরকার অবশেষে ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠনের জন্য সম্মতি দিয়েছে।

বিএসএফ মোট ৬ হাজার ৭২৬ কিলোমিটারের দুটি সীমান্ত রক্ষা করে। এর মধ্যে ২ হাজার ২৯০ কিলোমিটার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত এবং ৩৩৯ কিলোমিটার লাইন অব কন্ট্রোল এবং বাকি ৪ হাজার ৯৭ কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সঙ্গে রয়েছে।

এই দুই সীমান্তের মধ্যে প্রায় ১ হাজার ৪৭ কিলোমিটার অংশে কোনো কাঁটাতার দেওয়া হয়নি। কারণ এই সীমান্তগুলো নদীপ্রবাহ ও গভীর বনাঞ্চল দিয়ে ঘেরা। বিএসএফ-এর ১ হাজার ৭৬০টি সীমান্ত পোস্ট এই দুই সীমান্তেই অবস্থিত।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক