শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ প্রতিরক্ষা

কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

নিজস্ব প্রতিবেদক | ১৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। একই আদেশে বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে কোস্ট গার্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসানকে বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্ট গার্ড সদর দপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান বর্তমানে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ নৌবাহিনীর ফ্লিট কমান্ডার এবং সদ্য প্রতিষ্ঠিত নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (ন্যাটডক) প্রথম কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নৌবাহিনীর নেভাল এভিয়েশন উইংয়ের কমোডর নেভাল এভিয়েশন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৮৯ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন মঈনুল হাসান। ১৯৯২ সালের ১ জানুয়ারি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ, প্রশিক্ষণ ও অপারেশনাল বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি একটি করভেট, দুটি অফশোর প্যাট্রোল ভেসেল, তিনটি মাঝারি ও ছোট ফাস্ট অ্যাটাক ক্রাফট এবং একটি মিসাইল বোটের কমান্ড করেছেন। নেভাল এভিয়েশন উইংয়ের ফ্লাইং উইংয়ের কমান্ডিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

নৌ সদর দপ্তরে পরিচালক, নৌ পরিকল্পনা; পরিচালক, নৌ বিমান চলাচল এবং নেভাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক পর্যায়েও তাঁর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। ২০০৭-০৮ সালে জাতিসংঘের আইভরি কোস্ট মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন আন্তর্জাতিক সামরিক মহড়া ও সেমিনারে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেছেন তিনি।

মঈনুল হাসান ঢাকার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েট। ভারতের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ থেকেও তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজের নেভাল কমান্ড কলেজ কোর্স সম্পন্ন করেন।

তাঁর শিক্ষাগত যোগ্যতার মধ্যে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে এমএসসি এবং ভারতের তামিলনাড়ু বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি রয়েছে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে পিএইচডি করছেন।

পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান নৌ বাহিনী পদক, বিশিষ্ট সেবা পদক এবং বাংলাদেশ কোস্ট গার্ড মেডেল পেয়েছেন। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কোস্ট গার্ডের নেতৃত্বে নতুন পরিবর্তন কার্যকর হলো।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী