শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রাষ্ট্র-সরকার

কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি

নিজস্ব প্রতিবেদক | ৩০ জুলাই ২০২৬

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর ফজলার রহমানকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. মাহমুদুল মালেককে প্রেষণ থেকে প্রত্যাহার করে নৌবাহিনীতে ফিরিয়ে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর কমডোর ফজলার রহমান (সি), বিএসপি, এনডিসি, পিএসসি, বিএন-কে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, কমডোর মো. মাহমুদুল মালেককে বিএসসির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে প্রত্যাহার করে নৌবাহিনীতে ফিরিয়ে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

কমডোর ফজলার রহমান ১৯৭২ সালের ৪ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯৫ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি দেশ-বিদেশে অসংখ্য পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। কর্মজীবনের শুরুতে শিপস ডাইভার অফিসার হিসেবে যোগ্যতা অর্জনের পর দক্ষিণ কোরিয়ায় আন্ডারওয়াটার ডেমোলিশন টিম (ইউডিটি) ও এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল (ইওডি) কোর্স এবং তুরস্কে মিসাইল কমান্ড অ্যান্ড ট্যাকটিকস ও আইইডি ডিসপোজাল বিষয়ে প্রশিক্ষণ নেন।

এ ছাড়া তিনি তুর্কি ভাষা কোর্স এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে আরবি ভাষার প্রাথমিক ও মধ্যম স্তরের কোর্স সম্পন্ন করেন। আন্তর্জাতিক পর্যায়ে উগান্ডায় জাতিসংঘের সিভিল-মিলিটারি কো-অপারেশন (ইউএন-সিমিক) ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স এবং যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনলুলুতে কমপ্রিহেনসিভ সিকিউরিটি কো-অপারেশন কোর্সেও অংশগ্রহণ করেন।

২০১১ সালে তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে পিএসসি ডিগ্রি অর্জন করেন এবং ২০২৫ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে স্নাতক হন। পেশাগত দক্ষতা ও দেশের প্রতি গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিশিষ্ট সেবা পদক (বিএসপি) লাভ করেন।

নৌবাহিনীতে তিনি কমডোর স্পেশাল ওয়ারফেয়ার, ডাইভিং অ্যান্ড স্যালভেজ (SWADS) কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) হিসেবেও দায়িত্ব পালন করেন। বন্দরের নৌ-নিরাপত্তা, হারবার ব্যবস্থাপনা ও সামুদ্রিক কার্যক্রম পরিচালনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে।

ব্যক্তিজীবনে কমডোর ফজলার রহমান সৈয়দা রওনাক জাহানের সঙ্গে বিবাহিত। তাঁদের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী