বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল আর. চ্যান্ডলার নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নৌ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল আর. চ্যান্ডলার নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক পেশাগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পেশাগত সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।