মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলেট সেবা এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খোজ খবর নিতে মোজাম্বিক সফরে গেছেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি।
২২ জানুয়ারি (বুধবার) দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি তার হাইকমিশনের সফরকারী দল নিয়ে মোজাম্বিকের রাজধানী মাপুতো এয়ারপোর্টে এসে পৌঁছান। পরেরদিন ২৩ জানুয়ারি মাপুতোর হোটেল গ্লোরিয়ারের লবিতে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সাথে সভা করেছেন। এবং ২৪ জানুয়ারি পর্যন্ত মাপুতো প্রদেশে কনস্যুলেট সেবা দেয়ার কথা জানান।
আগামী ২৫ ও ২৬ জানুয়ারি জাম্বেজিয়া প্রদেশের মকুবা শহরে কনস্যুলেট সেবা দেয়ার কথাও জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের হাইকমিশনার শাহ আহমেদ শফি । দেশটির নিরাপত্তা ব্যবস্থা অনুকূলে না থাকার কারণে সব প্রদেশে গিয়ে সেবা নিশ্চিত করা যাচ্ছেনা বলেও জানান তিনি।
বাংলাদেশ কমিনিটি মোজাম্বিকের আহবায়ক আনিসুর রহমান মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশিদের নিদিষ্ট তারিখের মধ্যে নিকটস্থ শহরে গিয়ে সেবা গ্রহণ করার আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন মোজাম্বিকের অনারারি কনস্যুল ইউনুস মিরালি এবং স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ।