শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক আফ্রিকা

মোজাম্বিকে আবারো পণ্য লুটপাট শুরু, নিঃস্ব বাংলাদেশি ব্যবসায়ীরা

এম আর মুজিব, মোজাম্বিক প্রতিনিধি | ২৮ ফেব্রুয়ারি ২০২৫

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে আবারো লুটপাটের শিকার হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা। কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন প্রদেশে লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। সহিংসতা ও লুটপাটের ভয়ে মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা আতঙ্কে দিন পার করছেন।

গত ১৫ জানুয়ারী মোজাম্বিকের ক্ষমতাসীন ফ্রিলিমো দলের প্রার্থী ড্যানিয়েল চ্যাপো দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করার পর বিরোধী দলের নেতা ভেনান্সিও মন্ডলেন দ্রব্যমূল্য কমানোসহ বিভিন্ন দাবী দিয়ে শত দিনের আল্টিমেটাম দেন। তারপর থেকে নতুন করে আন্দোলন শুরু হয় বিভিন্ন প্রদেশে। বিরোধী দলের পক্ষ থেকে দ্রব্যমূল্য কমানোর জন্য দোকানে দোকানে লিফলেট বিতরণও করা হয়। এবং সেই লিফলেটে সব দ্রব্যের মূল্য কত হবে তা নির্ধারন করে দেওয়া হয়। যা বর্তমান বাজার মূল্য থেকে অর্ধেক মূল্যে নির্ধারণ করে দেওয়া হয়। আন্দোলনকারীরা প্রতিটি শহরে পণ্যের মূল্য কমানোর জন্য লিফলেট বিতরণ করে এক সপ্তাহ সময় দিয়ে সতর্ক করে দেয় ব্যবসায়ীদের।

এরমধ্যে গত ৩ ফেব্রুয়ারি ইয়াম্ভানি প্রদেশের ইয়ারিমি শহরে সব বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান তালা লাগিয়ে বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। তাদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে না পারলে দোকান বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তাছাড়া প্রদেশটির প্রতিটি শহরে নিত্য পণ্যের দাম নিয়ে আন্দোলন করছেন আন্দোলনকারীরা।

অন্যদিকে হোরিমি নামে একটি জেলায় বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানের সব পণ্য আন্দোলনকারীদের নির্ধারিত মূল্যে অর্থাৎ অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য করেন তারা। 

এছাড়া এয়াম্ভানি প্রদেশে মাভুতি শহরে গত ২৪ ফেব্রুয়ারি সাফায়েত নামে এক বাংলাদেশি ব্যাবসায়ীর দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে সব মালামাল নিয়ে যায় আন্দোলনকারীরা। পরদিন ২৫ ফেব্রুয়ারি মুরুমবানি শহরে ওমায়েত নামে এক বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানেও লুটপাট চালায় তারা। আন্দোলনের নামে সহিংসতা লুটপাটে কোটিপতি ব্যবসায়ীরা রাতারাতি নিঃস্ব হয়ে গেছেন। গত সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে নামপুলা প্রদেশের নামিয়ালো শহরে আন্দোলনকারীদের একটি মিছিল এসে বাংলাদেশি এবং ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের দাম কমানের জন্য সতর্ক করে। পরে একটি ভারতীয় মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে সব মালামাল নিয়ে যায়। এয়াম্ভানি প্রদেশ থেকে দ্রুতই অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়েতেছে এই সহিংসতা ও লুটপাট।

মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, আন্দোলনকারীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানের জন্য বিদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করে এবং সেই লিফলেটে নিত্য পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছেন তারা। নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করতে না পারলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন, আন্দোলনকারীরা যে মূল্য নির্ধারিত করে দিয়েছে সেই মূল্যে পণ্য বিক্রি করা সম্ভব না। কারণ বর্তমান ২৫ কেজি চালের বাজার মূল্য মোজাম্বিক মুদ্রায় ১২৫০ মেটিক্যাশ তবে আন্দোলনকারীরা সেই চালের দাম নির্ধারিত করে দিয়েছে ৭৫০ মেটিক্যাশ। এভাবেই সব নিত্য পণ্যের দাম অর্ধেক করে নির্ধারণ করে দিয়েছে আন্দোলনকারীরা।

মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশ কমিনিটির আহ্বায়ক আনিসুর রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে সীমিত ভাবে মালামাল তোলার আহ্বান জানিয়েছেন। এবং যেসব পণ্যের মূল্য আন্দোলনকারীরা নির্ধারণ করে দিয়েছে সেইসব পণ্য ব্যবসা প্রতিষ্ঠানে না রাখার জন্য পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, গত অক্টোবরে মোজাম্বিকের রাষ্ট্রপতির নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিরোধী দলের আন্দোলনের নামে পাঁচ শতাধিক বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিঃস্ব করে দেওয়া হয় ব্যবসায়ীদের। আবারও সেই আতঙ্কে দিন পার করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী