মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক এশিয়া

নিজ দেশের স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকসেস বন্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | ১০ মে ২০২৫

স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াইর’-এর অ্যাকসেস বন্ধ করে দিয়েছে ভারত সরকার। গণমাধ্যমটি তাদের সামাজিক মাধ্যমে শুক্রবার (৯ মে) একটি ফেসবুকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা লঙ্ঘন করে পুরো ভারতজুড়ে তাদের ওয়েবসাইটের অ্যাকসেস বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে ভারতের মানুষ আর তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের মধ্যে  উত্তেজনা চলছে। এরমধ্যে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে অসংখ্য ভুল তথ্য ও গুজব প্রচার করেছে। তার মধ্যেই দ্য ওয়াইর এর অ্যাকসেস বন্ধ করল দেশটির সরকার।

বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, দ্য ওয়াইরে প্রিয় পাঠকবৃন্দ, সংবাদমাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তার স্পষ্ট লঙ্ঘন করে, ভারত সরকার ভারতজুড়ে আমাদের অ্যাকসেস বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা বলছেন যে "আইটি আইন, ২০০০ এর অধীনে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী আমাদের ব্লক করা হয়েছে। ভারতের এমন সংকটময় সময়ে আমরা এই ন্যাক্কারজনক সেন্সরশিপের প্রতিবাদ জানাচ্ছি।”

বিবৃতিতে তারা আরও বলেছে, “আমরা এই স্বেচ্ছাচারী এবং ব্যাখ্যাতীত পদক্ষেপকে চ্যালেঞ্জ করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছি। আপনাদের সমর্থন নিয়ে গত ১০ বছর ধরে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এবং এই সময়ে আমাদের পাশে থাকবেন বলে প্রত্যাশা করছি। আমরা পাঠকদের কাছে সত্য ও সঠিক সংবাদ পরিবেশনে পিছ পা হব না।”

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক