শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক এশিয়া

বিস্ফোরণে কেঁপে উঠলো ভারতের অমৃতসর ও জম্মু

আন্তর্জাতিক ডেস্ক | ১০ মে ২০২৫

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর ও পার্শ্ববর্তী পাঞ্জাব রাজ্যে শিখদের পবিত্র শহর অমৃতসরের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় তিন দশকের মধ্যে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে শুক্রবার গভীর রাতে তারা ড্রোন ভূপাতিত করছে।

এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশগুলোর মধ্যে তিন দিন ধরে চলা সংঘাতে প্রথম অমৃতসরে বিস্ফোরণের শব্দ শোনা গেল।

একাধিক কর্মকর্তা ও রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুর আকাশে লাল শিখা ও 'প্রজেক্টাইল' দেখা গেছে।

বৃহস্পতিবার জম্মু বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের পর পুরো এলাকা বিদ্যুৎহীন।

'ড্রোন দেখা গেছে...সেগুলোকে প্রতিহত করা হচ্ছে,' বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় সামরিক কর্মকর্তা।

অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের কাশ্মীরের শ্রীনগর শহরের বিমানবন্দরের কাছে ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অমীমাংসিত এই অঞ্চলে আরও ১২টি স্থানে বিস্ফোরণ ঘটেছে।

এ ব্যাপারে পাকিস্তান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার রাতে একই এলাকায় হামলার অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী