শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক এশিয়া

ভূমধ্যসাগরে নিহতদের ১২ শতাংশ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক | ০৭ মে ২০২৪

প্রতি বছর অবৈধভাবে ইউরোপ প্রবেশ করতে গিয়ে সারাবিশ্বের অনেক অভিবাসনপ্রত্যাশীর সলিল সমাধি ঘটে ভূমধ্যসাগরে। প্রায়ই এসব খবর আসে গণমাধ্যমে।

মঙ্গলবার আইওএম'র প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে ইউরোপে অভিবাসী হতে গিয়ে অনেকে ভূমধ্যসাগরকে ব্যবহার করছে। কিন্তু ইউরোপে ঢুকতে না পেরে তাদের উল্লেখযোগ্য অংশ ভূমধ্যসাগরে ডুবেই মারা যাচ্ছে।

এসময় আইওএম মহাপরিচালক জানান, এ বছরের প্রথমার্ধে এখন পর্যন্ত যারা মারা গেছে তাদের মধ্যে ১২ শতাংশই বাংলাদেশি।

তবে, তারা সংখ্যায় কতজন সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলতে পারেনি আইওএম মহাপরিচালক।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, প্রতি বছর নানা কারণে বিশ্বজুড়ে ২০ শতাংশ মানুষ অভিবাসনের চেষ্টা করছে। তারা নানা কারণে অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করছে।

প্রতিবেদন প্রকাশের পর এক সাক্ষাৎকারে অ্যামি পোপ বলেন, গেলো বছর আট হাজারেরও বেশি মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা গেছে। তবে তার মধ্যে বাংলাদেশের কত শতাংশ ছিল সেটি নিশ্চিত করতে পারেননি আইওএম মহাপরিচালক।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী