মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক এশিয়া

বিশ্বে ষষ্ঠ অভিবাসী দেশ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | ০৭ মে ২০২৪

বিশ্ব অভিবাসী সংস্থার বিশ্ব অভিবাসন প্রতিবেদনে অভিবাসী হওয়ার তালিকায় বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

এই রিপোর্টে শীর্ষ যে ২০টি দেশের তালিকা তৈরি করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।

এই তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। এই তালিকায় বাংলাদেশর আগে অবস্থান রয়েছে মেক্সিকো, রাশিয়া, চায়না ও সিরিয়ার।

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে কত মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, এমন এক তালিকায় এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে অবস্থান করছে। শুধু ২০২২ সালে দুর্যোগের কারণে বাংলাদেশে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে আইওএম’র ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট-২০২৪ এ জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আফ্রিকার পর এশিয়ার বৃহত্তম অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির মূল কারণ ছিল দুর্যোগ। ব্যাপক ও ভয়াবহ বন্যার অভিজ্ঞতা অর্জনকারী পাকিস্তানে ২০২২ সালে বিশ্বের সবচেয়ে বড় 'দুর্যোগ বাস্তুচ্যুতি' রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম দুর্যোগ বাস্তুচ্যুতি ফিলিপাইনে রেকর্ড করা হয়েছিল। এরপরই অবস্থান করছে চীন।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়া সাম্প্রতিক বছরগুলোয় বিধ্বংসী বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, যার মধ্যে কয়েকটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়েছে।

দক্ষিণ এশিয়া জলবায়ু অভিঘাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সাম্প্রতিক বছরগুলোতে তাপপ্রবাহ এবং বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছে। দীর্ঘ বর্ষা ঋতু, উষ্ণ আবহাওয়া এবং ক্রমবর্ধমান খরা সবই এই অঞ্চলে ‘নতুন স্বাভাবিক’ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। কারণ তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে।

আইওএম এর মহাপরিচালক অ্যামি পোপ বলেন, “জীবন বাঁচাতে, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে এবং উন্নত জীবন বা জীবিকার আশায় সারা বিশ্বের মানুষ অভিবাসী হচ্ছে”।

প্রতিবেদন প্রকাশের পর কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতির কথা তুলে ধরেন আইওএম মহাপরিচালক। তিনি বলেন, “বিশ্বের মধ্যে বড় অভিবাসী রোহিঙ্গার। যার কারণে বাংলাদেশকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।”

পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারি বেড়েছে। যে কারণে বেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশ।”

তাই এই সংকট সমাধান ও তাদের নিজ দেশে প্রত্যাবাসনে আইওএম’কে জোরালো ভূমিকা পালনের আহবান জানান তিনি।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক